বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ভুয়া ডিবি পুলিশের পরিচয়ে অপহরণ ও চাঁদাদাবি, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পিএম

শেয়ার করুন:

ভুয়া ডিবি পুলিশের পরিচয়ে অপহরণ ও চাঁদাদাবি, গ্রেফতার ১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভূয়া ডিবি পুলিশের পরিচয়ে অপহরণ ও চাঁদা দাবীর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার চরঘাটিনা এলাকায় এ অভিযান চালানো তাকে আটক করা হয়েছে।

গ্রেফতার মাহমুদুল হাসান সোহাগ (৩৫) উপজেলার নেওরগাছা পুরাতনপাড়ার আলী আশরাফ ওরফে ঝন্টুর ছেলে।

উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান এ বিষয়টি নিশ্চিত করে বলেন, উল্লাপাড়ার ৪ ব্যক্তি শাহজাদপুর থেকে প্রাইভেটকারে বাড়ি ফিরছিলেন। তারা সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কের জংলীপুর জোড়া ব্রীজের কাছে পৌছলে কয়েকটি মটরসাইকেলে থাকা ১৫/১৬ জন যুবক নিজেদের ডিবি পরিচয়ে প্রাইভেটকারটি থামায়। এরপর প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের জিম্মি করে তাদের চরঘাটিনা এলাকায় ফাঁকা স্থানে নিয়ে যায়। সেখানে ওই ৪ ব্যক্তির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবী করা হয়। এ অবস্থায় ভুক্তভোগীরা কৌশলে জরুরী সেবা ৯৯৯ এ কল করেন।

ওসি আরও বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছলে অন্যরা পালিয়ে গেলেও মাহমুদুল হাসান সোহাগকে গ্রেপ্তার ও তার ব্যবহৃত মটরসাইকেলটি জব্দ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নতুন পাইকপাড়ার সোলায়মান হোসেন বাদী হয়ে মামলা করেছেন। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার মাহমুদুল হাসান সোহাগকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। 

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর