বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
প্রতীকী ছবি।

ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জের আলালপুর এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৬ জনের মত আহত হয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় আলালপুরে আবদুল খালেক ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হালুয়াঘাট থেকে ঢাকায় চলাচলকারী শ্যামলী বাংলা ও ইমাম পরিবহনের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তির নাম আবদুর রেজ্জাক (আঃ রেজ্জাক)। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ধারাকান্দা গ্রামের হোসেন আলীর ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধারে এগিয়ে আসেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান।

বিষয়টি নিয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি শিবিরুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ব্যস্ত থাকায় ফোন রিসিভ করেননি।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর