বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আমবাগানে গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম

শেয়ার করুন:

আমবাগানে গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ
নিহত গ্রাম পুলিশ নিহত রুবেল হক। ছবি: ঢাকা মেইল

নওগাঁর সাপাহারে আমবাগান থেকে রুবেল হক (২৬) নামে এক গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোয়ালা কদমডাঙ্গা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত রুবেল হক ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি গোয়ালা ইউনিয়নে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পারিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রুবেল হক বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। রাতেই পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন গোয়ালা কদমডাঙ্গা গ্রামের একটি আমবাগানে রুবেলের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। 

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর