বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু

জেলা প্রতিনিধি, সাভার (ঢাকা)
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম

শেয়ার করুন:

ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু
সেতু দুটি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধউর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত দুই লেনের দুটি সার্ভিস সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ধউর মোড়ে সেতু দুটি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। প্রতিটি সেতুর দৈর্ঘ্য ৩ দশমিক ৭১ কিলোমিটার।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মূল উড়ালসড়কের নির্মাণকাজ চলমান থাকলেও জনগণ যাতে ধাপে ধাপে প্রকল্পের সুফল পান, সে লক্ষ্যেই সার্ভিস সেতু দুটি চালু করা হয়েছে। পুরো এক্সপ্রেসওয়ে চালু হলে ঢাকা, আশুলিয়া, সাভার, বাইপাইল ও আশপাশের শিল্পাঞ্চলের যোগাযোগব্যবস্থা আরও দ্রুত ও নির্বিঘ্ন হবে।

ca8ddebe-892d-4788-8f83-0f1ea6e09bcc

প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, তুরাগ নদের পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে আশুলিয়া বাজার থেকে ধউর বেড়িবাঁধ পর্যন্ত বিদ্যমান সড়কটি রাখা হচ্ছে না। সার্ভিস লেন দিয়ে টোল ছাড়াই তুরাগ নদ পার হওয়া যাবে। এতে জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকিও কমবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ২৪ কিলোমিটার দীর্ঘ প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয় ২০২২ সালের ১২ নভেম্বর। গত জুলাই পর্যন্ত প্রকল্পটির অগ্রগতি ৭২ শতাংশ। দ্বিতীয় সংশোধনীতে প্রকল্পের ব্যয় বেড়ে ২৭ হাজার ৪৫ দশমিক ৬৭ কোটি টাকা হয়েছে।

dcaeb8d7-93a5-4634-8f18-feb8111a673f

উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ প্রকল্পের কর্মকর্তা, পরামর্শক ও ঠিকাদারেরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর