বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হাম উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৭১ জনে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের ফোকাল পারসন ডা. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ময়মনসিংহের ত্রিশাল থেকে আসা এক বছর বয়সী মেয়েশিশুটি গত ২৯ আগস্ট হাসপাতালে ভর্তি হয়। হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে তার মৃত্যু হয়। শিশুটি হাম উপসর্গের পাশাপাশি নিউমোনিয়ায়ও আক্রান্ত ছিল।

ডা. ওমর ফারুক জানান, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার সকাল পর্যন্ত হাসপাতালটিতে মোট ৯৮ শিশু চিকিৎসাধীন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর