বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গ্যাস না পেয়ে চালকদের অবরোধ, আধা ঘণ্টা বন্ধ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ এএম

শেয়ার করুন:

গ্যাস না পেয়ে চালকদের অবরোধ, আধা ঘণ্টা বন্ধ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

ময়মনসিংহের ভালুকায় সিএনজি পাম্পে গ্যাস না পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন সিএনজি চালকেরা। এতে প্রায় আধাঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ভালুকা পৌরশহরের এসএনএস সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম মহাসড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এসএনএস সিএনজি পাম্পে গ্যাস না পেয়ে চালকেরা মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

c1a042ac-de2f-4724-b850-bbbb0f7a4b41

ভালুকা মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ২০ থেকে ২৫ জন সিএনজি চালক মহাসড়কের মাঝখানে একটি সিএনজি রেখে সড়ক অবরোধ করে রেখেছিলেন।

তিনি বলেন, পুলিশ চালকদের কাছে জানতে চায় কারা সড়ক অবরোধ করেছেন। তবে এ সময় কেউ কোনো কথা বলেননি। পরে পুলিশ সিএনজিটি সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পরে খোঁজ নিয়ে জানা যায়, এসএনএস সিএনজি পাম্পে গ্যাস না থাকায় ক্ষুব্ধ হয়ে চালকেরা মহাসড়ক অবরোধ করেছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর