বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

খুলনায় মাঝনদীতে ফেরি-ট্রলার সংঘর্ষ, ডুবে গেল ট্রলার

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ এএম

শেয়ার করুন:

খুলনায় মাঝনদীতে ফেরি-ট্রলার সংঘর্ষ, ডুবে গেল ট্রলার
খুলনার জেলখানা ঘাট এলাকায় মাঝনদীতে ফেরির সঙ্গে একটি ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে ট্রলারটি ডুবে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত পৌনে ১০টার দিকে জেলখানা ঘাট থেকে ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেনেরবাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে খুলনার দিকে আসা একটি ফেরির সঙ্গে মাঝনদীতে ট্রলারটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ফেরির চালক ফেরিটি থামিয়ে দেন। এতে ট্রলারটি ডুবে যায়।
c5b2db14-f733-46b8-abf7-0aa68a755b51

স্থানীয় লোকজনের পাশাপাশি ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধারে কাজ করেন। রূপসা নৌ-ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধারকাজে যোগ দেন। স্থানীয় ডুবুরিদের সঙ্গে ফায়ার সার্ভিসের ডুবুরিরাও নদীতে নেমে উদ্ধার তৎপরতা চালান।

আবুল খায়ের বলেন, এখন পর্যন্ত কোনো যাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার পর ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর