বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পবায় দোকানে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ এএম

শেয়ার করুন:

পবায় দোকানে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রাজশাহীর পবা উপজেলায় দোকানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরিকুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই মো. আকরামুজ্জামান।

নিহত তরিকুল ইসলাম পবা উপজেলার বাগধানি এলাকার মৃত কোরবান আলীর ছেলে।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বাগধানি বাজার এলাকায় একটি দোকানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তরিকুল। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই মো. আকরামুজ্জামান জানান, তরিকুল ইসলামের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে হাসপাতালের মর্গ থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর