বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মাদারীপুরে বিস্ফোরণে উড়ে গেল ঘরের টিনের বেড়া

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম

শেয়ার করুন:

মাদারীপুরে বিস্ফোরণে উড়ে গেল ঘরের টিনের বেড়া

মাদারীপুরে মসজিদের এক ইমামের থাকার ঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় টিনশেড ঘরের বেড়া উড়ে গেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ৪টার দিকে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই এলাকার জামে মসজিদের পাশের একটি ঘরে থাকতেন মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আকাশ হাওলাদার। গত ৫ দিন ধরে অসুস্থতার কারণে ইমাম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার অবর্তমানে ওই মসজিদের মোয়াজ্জেম মো. আলাউদ্দিন ওলিল আকনসহ একাধিক ব্যক্তির কাছে আকাশের ঘরের চাবি রাখা ছিল। বিকেলে মসজিদের সঙ্গেই থাকা তালাবদ্ধ আকাশের ঘর থেকে হঠাৎ বিকট শব্দে হাতবোমা বিস্ফোরিত হয়। এ সময় ইমামের ঘরের টিনশেড বেড়া হাতবোমার আঘাতে উড়ে যায়। শব্দ শুনে মুহূর্তেই ওই মসজিদের সামনে ভিড় করেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমার আলামত সংগ্রহ করেছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর