মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিএনপির ৪৮ বছরের অর্জন জনগণের অর্জন: সমাজকল্যাণমন্ত্রী

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম

শেয়ার করুন:

বিএনপির ৪৮ বছরের অর্জন জনগণের অর্জন: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির ৪৮ বছরের অর্জন জনগণের অর্জন। মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার অর্জন। কাজেই বিএনপিতে গর্ব করার আছে। বিএনপিতে কোনো হতাশা নাই, বিএনপির ভবিষ্যৎ আছে। বিএনপি ভবিষ্যতের কথা বলে, বিএনপি জনগণের কথা বলে, আগামীর বাংলাদেশের কথা বলে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর শহরের ইনস্টিটিউট প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা বিএনপির আয়োজনে আনন্দ র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, যারা আজ সার ও বিদ্যুৎ নিয়ে নানা কথা বলছেন এবং মানুষকে বিভ্রান্ত করতে চান, তাদের আশ্বস্ত করতে চাই—দিনাজপুর কৃষির জন্য বিখ্যাত একটি অঞ্চল। বাংলাদেশের চাল উৎপাদনের প্রায় ১৯ শতাংশ দিনাজপুরে উৎপাদিত হয়। দিনাজপুরের প্রত্যেক কৃষক যেন সময়মতো সার পান, সে ব্যবস্থা বর্তমান সরকার করেছে। তাই সার নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।

তিনি বলেন, বিদ্যুৎ তো শেখ হাসিনার তৈরি করা সমস্যা। তারা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছেন, কিন্তু এসব বিদ্যুৎকেন্দ্র কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেননি।

তিনি আরও বলেন, বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নামে মেগাপ্রকল্প গ্রহণ করা হয়েছে, আর হয়েছে মেগা লুটপাট। কিন্তু বিদ্যুৎকেন্দ্র চালাতে গ্যাস, কয়লা ও তেলের প্রয়োজন তার কোন ব্যবস্থা করেন নাই।

জেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, দিনাজপুর-১ জাতীয় সংসদ সদস্য মঞ্জুর ইসলাম মঞ্জু।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর