মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

যশোরে ২ শিশুসন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পিএম

শেয়ার করুন:

যশোরে ২ শিশুসন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা
নিহত দুই শিশু

যশোরের শার্শায় দুই শিশুসন্তান সাবির (৫) ও জাবিরকে (আড়াই বছর) হত্যার পর আত্মহত্যা করেছেন তাদের বাবা কামাল হোসেন (৪৫)। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে দিকে উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়ায় নিজ বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

কামাল হোসেন ওই এলাকার মৃত নেদন আলীর ছেলে। 

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, কামাল হোসেনের একাধিক স্ত্রী ছিলেন। তার মোট সাত সন্তান রয়েছে। আগের দুই স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। সর্বশেষ স্ত্রীও পারিবারিক কলহের জেরে প্রায় এক সপ্তাহ আগে দুই সন্তানকে রেখে নড়াইলে বাবার বাড়িতে চলে যান।

b5fa49af-ef3d-48de-9501-ac53da332a31

এরপর থেকে পাঁচ বছর বয়সি সাবির ও আড়াই বছর বয়সি জাবির বাবার সঙ্গেই ওই বাড়িতে ছিল। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশু দুটিকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। একই সময়ে কামাল হোসেন বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন।

খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে শিশু দুটির মৃত্যুর কারণ এবং কামাল হোসেনের আত্মহত্যার সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে পুলিশ।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, কামাল হোসেন আত্মহত্যা করেছেন। তার দুই শিশুসন্তানের মৃত্যুর বিষয়টিও তদন্ত করা হচ্ছে। শিশু দুটির মৃত্যু কীভাবে হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ কী, তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর