ঝিনাইদহের কোটচাঁদপুরে অভিযান চালিয়ে ১৮ পিস স্কাফ কফ সিরাপসহ (ফেনসিডিল সদৃশ্য সিরাপ) আসমা খাতুন (৩২) নামের এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
আটক আসমা খাতুন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার শ্যামকুড় গ্রামের বাসিন্দা ও আফসার হোসেনের স্ত্রী ।
জানা গেছে , বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কোটচাঁদপুর উপজেলার দুধসরা জোলাপাড়া মোড় এলাকায় একটি ভাঙারি দোকানের সামনে জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম রেজা ও মুহিতুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই নারীর কাপড়ের ব্যাগ তল্লাশি করে ১৮ পিস স্কাফ কফ সিরাপ উদ্ধার করা হয় । ঘটনার পর তাকে গ্রেফতার করে কোটচাঁদপুর থানায় হস্তান্তর করে ডিবি ।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, গ্রেফতার নারীকে আইনি প্রক্রিয়া শেষে জেল হাজতে প্রেরন করা হয়েছে ।
প্রতিনিধি/এসএস




