মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

অবশেষে দেশে ফিরছে আফগান নাগরিক হাসমতের মরদেহ

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ 
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পিএম

শেয়ার করুন:

অবশেষে দেশে ফিরছে আফগান নাগরিক হাসমতের মরদেহ
ইনসেটে আফগান নাগরিক হাসমত। মূল ছবিতে তার মরদেহ দেশে নেওয়ার প্রস্তুতি চলছে

দীর্ঘ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে ঝিনাইদহ পৌর কেন্দ্রীয় কবরস্থান থেকে উদ্ধারকৃত আফগান নাগরিক হাসমত মোহাম্মদীর মরদেহ উত্তোলন করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহটি তার দেশে ফিরিয়ে নেওয়া হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এবং ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারহানা তাসনিমের উপস্থিতিতে পুলিশের সহায়তায় মরদেহটি তোলা হয়। 

এরপর আইনি আনুষ্ঠানিকতা শেষে নিহতের ভাই ইমাল মোহাম্মদী মরদেহটি গ্রহণ করেন এবং নিজ দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেন।

গত ১৩ এপ্রিল মহেশপুরের ইচ্ছামতী নদী থেকে ভাসমান অবস্থায় হাসমতের মরদেহ উদ্ধার করে পুলিশ ও বিজিবি। পরিচয় শনাক্ত না হওয়ায় তাকে অজ্ঞাত হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়। 

পরবর্তীতে ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেখে স্বজনরা হাসমতকে শনাক্ত করেন। দীর্ঘ ৫০ দিন ধরে ভাইয়ের মরদেহ পাওয়ার আশায় বাংলাদেশে অবস্থান করছিলেন ইমাল মোহাম্মদী। 

অবশেষে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে আজ আনুষ্ঠানিকভাবে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হলো।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর