মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

City Bank CityTouch

আড়াই ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম

শেয়ার করুন:

অবশেষে রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ হোসেন ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে জেলার পবা উপজেলার হরিয়ান স্টেশনে এ ঘটনা ঘটে। এতে একই দিনে দ্বিতীয়বারের মতো সারাদেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে রাজশাহীর আড়ানী রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের পাত ভেঙে যাওয়ায় সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজশাহী রেলওয়ে স্টেশনে তিনটি আন্তঃনগর ট্রেনসহ বিভিন্ন স্টেশনে আরও তিনটি ট্রেন আটকা পড়ে। ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এরপর রাজশাহী রেলওয়ে স্টেশনে অপেক্ষমাণ ঢাকাগামীসহ কয়েকটি ট্রেন প্রায় তিন ঘণ্টা বিলম্বে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। তবে কিছুক্ষণ পর পাবনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেস নামের একটি ট্রেন পবার হরিয়ান স্টেশনে লাইনচ্যুত হয়। একটি চাকার স্প্রিং খুলে যাওয়ায় এ ঘটনা ঘটে। ফলে লাইনের ওপরই বিকল হয়ে যায় ট্রেনটি। এতে পুনরায় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ হোসেন ঢাকা মেইলকে বলেন, অবস্থা স্বাভাবিক হয়েছে। এখন আর কোনো অসুবিধা নেই। তবে ঘটনা তদন্তে কমিটি করা হবে। কীভাবে এসব ঘটনা ঘটছে, তা খতিয়ে দেখা হবে।

প্রতিনিধি/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর