মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

City Bank CityTouch

‘আপার কবর রচিত হয়েছে, ৫ আগস্ট আপার চ্যাপ্টার ক্লোজ’

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পিএম

শেয়ার করুন:

‘আপার কবর রচিত হয়েছে, ৫ আগস্ট আপার চ্যাপ্টার ক্লোজ’

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দালাল বাজার এলাকায় র‍্যালিটি বের করা হয়।

সদর পশ্চিম উপজেলা বিএনপির ব্যানারে আয়োজিত র‍্যালিতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া।

র‍্যালিতে বক্তব্যে আবুল খায়ের ভুঁইয়া বলেন, বিএনপি গণতন্ত্র রক্ষা করতে গিয়ে বিভিন্ন সময় ষড়যন্ত্রের শিকার হয়েছে। খালেদা জিয়াকে ‘মিথ্যা মামলা’ দিয়ে দীর্ঘদিন কারাগারে রাখা হয়েছিল বলেও দাবি করেন তিনি। তার অভিযোগ, শেখ হাসিনার ষড়যন্ত্রে খালেদা জিয়াকে কারাগারে বন্দী রাখা হয়েছিল এবং তাকে যথাযথ চিকিৎসাও দেওয়া হয়নি।

0183d2c7-9b71-4684-9ea9-754d36019396

শেখ হাসিনাকে ইঙ্গিত করে আবুল খায়ের ভুঁইয়া বলেন, ‘আজকে যারা নতুন করে স্বপ্ন দেখছেন, আপা আসবে—আপার কবর রচিত হয়েছে। ২৪-এর ৫ আগস্ট আপার চ্যাপ্টার ক্লোজ।’

এ সময় এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যারা এলাকায় আছেন, পরিবার-পরিজন নিয়ে আছেন, আমরা কিছুই বলিনি। কেউ দু-একটি বিশৃঙ্খলা করে শান্ত পরিবেশকে উত্তেজিত করবেন না।’

f7d4b61f-da2d-4fb5-8b62-8c0af9b75548

র‍্যালিতে সদর পশ্চিম উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটওয়ারী, জেলা বিএনপির সদস্য আব্দুল করিম ভুঁইয়া মিজান, দালাল বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল, সদর পশ্চিম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক ভুট্টি চৌধুরী ও জাকির হোসেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিন, সদর পশ্চিম উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মালেক, সদস্যসচিব জাকির হোসেন এবং জেলা যুবদল নেতা আমির আহমেদ রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর