মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

City Bank CityTouch

মোংলায় ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পিএম

শেয়ার করুন:

মোংলায় ৫০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ গোপাল সরকার (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা ২৫ মিনিটে মোংলা থানার দিগরাজ এলাকায় এ অভিযান চালানো হয়। র‌্যাব-৬ এর মিডিয়া কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সৈয়দ ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক গোপাল সরকার মোংলা উপজেলার শ্যাম সরকারের ছেলে।

892ceda9-24db-4437-bb07-63e2db768a10

র‌্যাব-৬ সদর কোম্পানি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দিগরাজ এলাকায় বিশেষ অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় গোপাল সরকারকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী গাঁজাগুলো জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় গোপাল সরকারের বিরুদ্ধে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে উদ্ধার করা গাঁজাসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর