মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

City Bank CityTouch

রংপুরের ৪ খুনের ঘটনা পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে: পুলিশ

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ এএম

শেয়ার করুন:

রংপুরের ৪ খুনের ঘটনা পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে: পুলিশ

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার সময় যতই গড়াচ্ছে ততই রোমাঞ্চকর নতুন তথ্য সামনে আসছে।

সোমবার (৩১ আগস্ট) রাত ১১টায় এরকম এক নতুন তথ্য তুলে ধরেন মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপ-কমিশনার সনাতন চক্রবর্তী।

সনাতন চক্রবর্তী বলেন, হত্যার ঘটনায় গ্রেফতার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের মধ্যে ঘটনার আগে এবং পরে  ৮০ ঘণ্টায় ৮০ বার কথা বলেছে। যা অস্বাভাবিক এবং এই কারণে হত্যার ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে।

জানা গেছে, গ্রেফতার মুগ্ধের বাবা কানু দাস ও আসামি সিদ্ধার্থের বাবা বিনয় দাসের ফুফাতো ভাই। সেই সূত্রে তারা আপন চাচাতো ভাই।

এদিকে গ্রেফতার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি, যার কারণে ডোপ টেস্টের ফলাফলকে ঘিরে নতুন প্রশ্ন দেখা দিয়েছে। কেননা গ্রেফতারের পর পুলিশ জানিয়েছিল, ইয়াবা সেবনের জন্য সিদ্ধার্থ ও মুগ্ধ গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে গিয়েছিলেন। তারা হত্যাকাণ্ডের আগে ও পরে ৮-৯টি ইয়াবা সেবনের স্বীকারোক্তি দিয়েছে বলে পুলিশ জানিয়েছিল।

উল্লেখ্য, গত ২২ আগস্ট শনিবার রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরের দিন রোববার ভোরের দিকে সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেফতার করা হয়। পরে তারা দুজনে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর