সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় ইন্দোনেশিয়ান নাগরিক গৃহবধূর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৭:১০ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় ইন্দোনেশিয়ান নাগরিক গৃহবধূর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি। ছবি: ঢাকা মেইল

গাইবান্ধার সাদুল্লাপুরে ইন্দোনেশিয়ান নাগরিক ও বাংলাদেশি গৃহবধূ মাফতুখা বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার নলডাঙ্গা বাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মাফতুখা বেগম নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের মিজানুর রহমান মিজানের স্ত্রী।

স্থানীয়রা জানায়, প্রায় ১৬ বছর আগে মিজানুর রহমান ও মাফতুখা বেগম সিঙ্গাপুরে একসঙ্গে চাকরি করতেন। এসময় তাদের পরিচয় এবং পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই একপর্যায়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তারপর থেকে দশলিয়া গ্রামের স্বামীর বাড়িতে মাফতুখা বেগম সংসার করে আসছিলেন। এই দম্পতির ১১ ও ৭ বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে।

স্বজনদের দাবি, মুফতুখা বেগম দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। এ অবস্থায় রোববার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে নলডাঙ্গা বাজারের নিজস্ব সিঙ্গাপুর মার্কেটের তিনতলা ভবনের শয়নকক্ষে মাফতুখা বেগমের মৃত্যু হয়। তিনি বিদেশি নাগরিক হওয়ায় বিষয়টি তাৎক্ষণিকভাবে সাদুল্লাপুর থানায় জানানো হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন সরকার বলেন, ওই নারী বিদেশি নাগরিক হওয়ায় তার মরদেহ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়। তার মৃত্যুর কোনো সুস্পষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর