সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ঢাকা

রংপুরে ট্রাকচাপায় জনস্বাস্থ্য প্রকৌশলী নিহত

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৬:২৯ পিএম

শেয়ার করুন:

রংপুরে ট্রাকচাপায় জনস্বাস্থ্য প্রকৌশলী নিহত
নিহত প্রকৌশলী দিলওয়ার হোসেন

রংপুরে অফিসে যাওয়ার পথে ট্রাকের চাপায় দিলওয়ার হোসেন (৪৮) নামে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। 

সোমবার (৩১ আগস্ট) দুপুরের দিকে নগরীর কেল্লাবন্দ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। 

নিহত দিলওয়ার হোসেন রংপুর সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দফতরের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের।

প্রত্যক্ষদর্শী স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রকৌশলী দিলওয়ার হোসেন মোটরসাইকেলে সিও বাজার অফিসের দিকে যাচ্ছিলেন। কেল্লাবন্দ এলাকায় পৌঁছালে পেছন থেকে সৈয়দপুরগামী একটি ট্রাক তার মোটসাইকেলে সজোরে ধাক্কায় দেয়। এসময় তিনি ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান দিলওয়ার।

মহানগর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর