সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে ইজিবাইকচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৪:২৪ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে ইজিবাইকচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন
পুলিশ পাহারায় দণ্ডপ্রাপ্ত আসামিরা। ছবি: ঢাকা মেইল

ময়মনসিংহে এক ইজিবাইকচালক হত্যা মামলায় পলাশ নামে এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তৌফায়েল আহমেদ নাসিম ও শাকিল নামে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি পলাশকে ৩০ হাজার টাকা এবং নাসিম ও শাকিলকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ জজ ফারহানা ফেরদৌস এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ জানুয়ারি রাতে ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া সুহিলা কাদুরবাড়ি এলাকার মারুফ স্যানিটারি কারখানার সামনে যাত্রীবেশে ছিনতাইকারীরা নাজিম উদ্দিনের ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা করেন। এতে বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে ইজিবাইক নিয়ে পালিয়ে যান তারা। পরে গুরুতর আহত অবস্থায় নাজিমকে উদ্ধার করা হলেও তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই নাসির উদ্দিন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। পরে নাসিম, শাকিল ও পলাশকে গ্রেফতার করে পুলিশ। একইসঙ্গে ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর