সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ঢাকা

পুলিশের খাতার ১ নম্বর সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৪:০৬ পিএম

শেয়ার করুন:

পুলিশের খাতার ১ নম্বর দৃষ্কৃতিকারীকে কুপিয়ে হত্যা
ছবির ইনসেটে নিচে হামলায় নিহত জাহেদ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত ৩৩০ জন দুষ্কৃতকারীর মধ্যে এক নম্বরে থাকা শীর্ষ সন্ত্রাসী জাহেদুল ইসলাম ওরফে পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রোববার (৩১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে মোটরসাইকেলে যাওয়ার সময় ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার পথরোধ করে মাথায় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 

তিনি জানান, কে বা কারা জাহেদকে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।  

সিএমপির তথ্যমতে, চলতি বছরের শুরুতে জননিরাপত্তার স্বার্থে নগরীতে প্রবেশ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ৩৩০ জন দুষ্কৃতকারীর তালিকার ১ নম্বরে ছিলেন এই পিচ্চি জাহেদ। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। 

এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি দিবাগত রাতে সাতকানিয়ার পুরানগড় এলাকায় সেনাবাহিনী ও যৌথ বাহিনীর এক অভিযানে ১০৪টি ইয়াবা ও ১৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার হন জাহেদ। 

পরে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে তিনি এলাকায় ফিরে আসেন। এর কয়েক মাসের মধ্যেই তাকে কুপিয়ে হত্যা করা হলো।

 আধিপত্য বিস্তার, মাদক কারবার বা অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর