সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় বেশি দামে সার বিক্রি, দুই ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ১১:০২ এএম

শেয়ার করুন:

নেত্রকোনায় বেশি দামে সার বিক্রি, দুই ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা

নেত্রকোনার কলমাকান্দায় বেশি দামে সার বিক্রি ও বিক্রিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই সার ডিলারকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩০ আগস্ট) বিকেলে কলমাকান্দা সদর ইউনিয়নে সার ডিলারদের কার্যক্রম মনিটরিংয়ের সময় এ অভিযান পরিচালনা করা হয়।

জরিমানা করা দুই ডিলার হলেন মেসার্স মেহেদী এন্টারপ্রাইজের বিএডিসি সার ডিলার এবং মেসার্স হাবিবুর রহমানের বিসিআইসি সার ডিলার। তাদের মধ্যে মেসার্স মেহেদী এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং মেসার্স হাবিবুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান আসিফ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।

সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান আসিফ বলেন, কৃষকদের স্বার্থে সার বিক্রিতে অনিয়ম ও অতিরিক্ত দামের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর