সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ঢাকা

বান্দরবানের থানচিতে জিপ উল্টে নিহত ১, আহত ৩

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৮:৫০ এএম

শেয়ার করুন:

বান্দরবানের থানচিতে জিপ উল্টে নিহত ১, আহত ৩
থানচি-তমাতুঙ্গী-লিক্রী সীমান্ত সড়ক।

বান্দরবানের থানচিতে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি সড়কে জিপ উল্টে দেরাজ মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় থানচি উপজেলার তমাতুঙ্গী সড়কের ১০ কিলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেরাজ মিয়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উজিরহাট এলাকার কবির আহমদের ছেলে।

পুলিশ জানায়, বিকেলে লেমনপাড়া থেকে থানচির দিকে আসছিল জিপটি। তমাতুঙ্গী সড়কের ১০ কিলো এলাকায় পৌঁছালে পাহাড়ি সড়কের উঁচু অংশে চালক নিয়ন্ত্রণ হারালে জিপটি উল্টে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে দেরাজ মিয়া নিহত হন। আহত হন জিপে থাকা আরও তিনজন।

b357b85a-e1fc-42f5-9ecc-7245fbe98de2

পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার মো. ওয়াবুল ইসলাম খন্দকার বলেন, “থানচিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।”

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর