সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ঢাকা

দেবিদ্বারে বাড়ির মালিক খুন, আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৩:২৯ এএম

শেয়ার করুন:

দেবিদ্বারে বাড়ির মালিক খুন, আসামি গ্রেফতার

কুমিল্লার দেবীদ্বারে বাড়ির মালিক ফরিদা ইয়াসমিন হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি আমির হোসেন (৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টায় মুন্সীগঞ্জ সদর থানা পঞ্চাসার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আমির হোসেন দেবীদ্বার পৌর চাপানগর এলাকার জহিরুল ইসলামের ছেলে এবং ফরিদা ইয়াছমিন হত‍্যা মামলার অন‍্যতম আসামি লাইলী আক্তারের দেবর।

রোববার রাত সাড়ে ৯টায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক সাগর বড়ুয়া। তিনি জানান, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাকে তার এক নিকট আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়। কিছুক্ষণ আগে আসামি নিয়ে থানায় আনা হয়েছে।

ওই ঘটনায় পূর্বে আটক হওয়া লাইলী আক্তার চাপানগর গ্রামের ট্রাক্টরচালক আবুল কালামের স্ত্রী। স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে তিনি ফরিদা ইয়াসমিনের বাসার একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

লাইলী আক্তার এর আগে ২০২১ সালে পরকীয়া জেরে একটি শিশু (দেবর আমির হোসেনের কন্যা ) হত্যাকাণ্ডের মামলায় কারাগারে ছিলেন এবং প্রায় সাড়ে চার বছর কারাভোগের পর জামিনে বের হওয়ার পর ফরিদা হত‍্যা সংগঠিত করে।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আসামিকে রাতে জিজ্ঞাসাবাদ করার পরেই বিস্তারিত বলা যাবে। এর আগে গ্রেফতার লাইলি আক্তার সে তার দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৭ আগস্ট রাতে দেবীদ্বার পৌর ছোট আলমপুর পূর্বাশা আবাসিক এলাকায় বাড়ির মালিক ফরিদা ইয়াসমিনকে হত্যা করা হয়। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে এবং আলামত নষ্ট করতে ঘাতকেরা নিহতের মরদেহ খণ্ড-বিখণ্ড করে ১৩টি পলিথিন ব্যাগে মুড়িয়ে বাড়ির পেছনের ডোবায় ফেলে দেয়। এরপর তারা বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। পরদিন ৮ আগস্ট বিকেলে পুলিশ ওই ডোবা থেকে পলিথিনে মোড়ানো খণ্ডিত মরদেহের ব্যাগগুলো উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের স্বামী মো. মফিজুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে দেবিদ্বার থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এর আগে ৮ আগস্ট ঘটনাস্থল থেকেই প্রধান আসামি লাইলী আক্তারকে গ্রেফতার করেছিল।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর