চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকা থেকে সাড়ে ১৩ হাজার টাকার জালনোটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
গ্রেফতাররা হলেন- ফটিকছড়ি উপজেলার হারুয়াছড়ি এলাকার মো.পারভেজ ও আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের খুরুস্কুল এলাকার মো. আলমগীর হোসেন।
বিষয়টি নিশ্চিত করে সিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর) আমিনুর রশিদ জানান, গোপন সংবাদে শনিবার চকবাজার থানা এলাকায় জাল নোট চক্রের সদস্য মো. পারভেজ ও মো. আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ১৩ হাজার ৫০০ টাকা জাল নোট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি জাল নোটের উৎস এবং চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/এলএ




