রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

রংপুরে তেলের ঘানি ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৮:২৮ পিএম

শেয়ার করুন:

রংপুরে তেলের ঘানি ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

তিন দিনের সফরে রংপুরে এসে গঙ্গাচড়া উপজেলার প্যারাগন অ্যাগ্রো অ্যান্ড ডেইরি লিমিটেডের ডেইরি ফার্ম পরিদর্শনের পাশাপাশি স্থানীয়ভাবে সরিষার তেল উৎপাদনের ঐতিহ্যবাহী ঘানি ঘুরে দেখেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

রোববার (৩০ আগস্ট) সকালে বেতগাড়ী ইউনিয়নের খাপরিখাল এলাকায় প্যারাগন ডেইরি ফার্ম পরিদর্শন শেষে চন্দনের হাটে যান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে তিনি ঘানিতে সরিষা থেকে তেল উৎপাদনের প্রক্রিয়া দেখেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।

তেলের ঘানি দেখে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ঘানিভাঙা সরিষার তেল তৈরির ঐতিহ্যবাহী পদ্ধতি এখনো সুন্দরভাবে টিকে আছে দেখে ভালো লেগেছে।

প্যারাগন ডেইরি ফার্মে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা উন্নত জাতের প্রায় ১ হাজার ২০০ গরুর পালন কার্যক্রম ঘুরে দেখেন রাষ্ট্রদূত। এ সময় তিনি গাভির পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, দুধ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এবং উন্নত জাতের গরুর প্রজনন কার্যক্রম সম্পর্কে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

437d0021-e7ca-455b-8128-f83e7189fbce

প্যারাগন ডেইরির কর্মকর্তারা জানান, দুধ উৎপাদন বাড়াতে গাভির পুষ্টির বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। খামারে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সয়াবিন ও ভুট্টাসহ উন্নতমানের পশুখাদ্য উপকরণ ব্যবহার করা হয়। পাশাপাশি আমেরিকান জেনেটিকসের মাধ্যমে উন্নত জাতের গরু পালনের কার্যক্রমও চলছে।

খামারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, উন্নত জেনেটিকস ও মানসম্মত পশুখাদ্য বাংলাদেশের প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এসব কৃষিপণ্য যুক্তরাষ্ট্রের কৃষক ও রফতানিকারকদের জন্যও নতুন বাজারের সুযোগ তৈরি করছে।

আরও পড়ুন

সামুদ্রিক বাণিজ্যের নতুন হাব লালদিয়া, বিনিয়োগ ৫৫০ মিলিয়ন ডলার

প্যারাগন অ্যাগ্রো অ্যান্ড ডেইরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান, এজিএম মেজবাহ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা খামারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। এ সময় খামারের অবকাঠামো, ব্যবস্থাপনা, পশুখাদ্য, দুধ উৎপাদন ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পরে খামারে উৎপাদিত দুধ পান করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

এরপর চন্দনের হাটে গিয়ে স্থানীয় ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। সেখানে ঘানিতে সরিষা থেকে তেল উৎপাদনের প্রক্রিয়া সম্পর্কে জানতে চান এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।

dbca7ff8-f31b-452f-8912-9980a7de377a

রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে ছিলেন তার স্ত্রী ডিয়েন ডাও, মার্কিন দূতাবাসের কর্মকর্তা নিকোল ক্লারিসা বেসনার্ড, সৈয়দ ফাইজুস সালেহিন ও রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ।

এ সময় রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দফতরের পরিচালক ডা. মো. আব্দুল হাই সরকার, রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

পরে লালমনিরহাটের তিস্তা ব্যারাজ পরিদর্শনের উদ্দেশে গঙ্গাচড়া ত্যাগ করেন মার্কিন রাষ্ট্রদূত।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর