রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

সেপটিক ট্যাংক পরিষ্কারে নেমে জুলাই শহীদের বাবার মৃত্যু

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৮:২৮ পিএম

শেয়ার করুন:

সেফটিক ট্যাংক পরিষ্কারে নেমে জুলাই শহীদের বাবার মৃত্যু
স্বজনদের আহাজারি। ছবি: ঢাকা মেইল

নাটোরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ফজের আলী নামে একজন মারা গেছেন। তিনি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ইয়াছিনের বাবা। 

রোববার (৩০ আগস্ট) বিকেলে নাটোর শহরের মল্লিকহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ফজের আলী নিজ বাড়ির সেফটিক ট্যাংক পরিষ্কারের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে তিনি ট্যাংকের ভেতরে পড়ে যান। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে তাকে ট্যাংক থেকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদৎ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর