রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

কুমিল্লায় লুট হওয়া পুলিশের শটগানসহ দুই অস্ত্র উদ্ধার, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৮:১২ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় লুট হওয়া পুলিশের শটগানসহ দুই অস্ত্র উদ্ধার, যুবক গ্রেফতার

কুমিল্লায় একটি শটগানসহ দুটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. এয়াকুব খান ওরফে বাবর (৩২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র বহনে ব্যবহৃত একটি ডিসকভার মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকালে মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার এয়াকুব নোয়াখালীর সেনবাগ উপজেলার জয়নগর গ্রামের তৈয়ব খানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাথেরপেটুয়া স্টেশন বাজার এলাকায় একটি ডিসকভার মোটরসাইকেল থামিয়ে এয়াকুবকে আটক করা হয়। পরে মোটরসাইকেলের বাম পাশে বাঁধা একটি বস্তায় তল্লাশি চালিয়ে একটি সচল শটগান, দুই রাউন্ড কার্তুজ ও একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া শটগানটি গত ৫ আগস্ট লুট হওয়া পুলিশের অস্ত্রের মধ্যে রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

পরে আইনগত প্রক্রিয়া শেষে এয়াকুবকে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর