রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

ঝালকাঠিতে ৩ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৪:৪৩ পিএম

শেয়ার করুন:

ঝালকাঠিতে ৩ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে তিন টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদফতর। এ ঘটনায় দোকানমালিক সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩০ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রির অভিযোগে দোকানটি থেকে এসব পলিথিন জব্দ করা হয়।

54d2c2cb-7099-4d81-b92f-e77f3f18ac47

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার খালিদ সাইফুল্লাহ। এ সময় পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আনজুমান নেছা উপস্থিত ছিলেন।

সাইফুল ইসলাম কাঠপট্টি এলাকার বাসিন্দা মাহফুজুর রহমানের ছেলে।

পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আনজুমান নেছা বলেন, পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর