নোয়াখালীর বেগমগঞ্জে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চার নারীসহ আটজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, চৌমুহনী বাজারের মিয়ামী ও স্কাইভিউ আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। হোটেল দুটির বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন সোনাইমুড়ী উপজেলার মো. সোহাগ (৪০), ইকবাল হোসেন (৪২), জুনায়েদ (২৭) ও মো. মুন্না (২৩)। অভিযানের সময় তাদের সঙ্গে থাকা চার নারীকে আটক করা হয়। তবে তাদের পরিচয় জানানো হয়নি।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস




