রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

সেতু ভেঙে খালে, স্থানীয়দের টাকায় কাঠের সাঁকো উদ্বোধন বিএনপি নেতার

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০২:১০ পিএম

শেয়ার করুন:

সেতু ভেঙে খালে, স্থানীয়দের টাকায় কাঠের সাঁকো উদ্বোধন বিএনপি নেতার

বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের হোগলপাতি এলাকায় খালের ওপর স্থানীয় বাসিন্দাদের অর্থায়নে নির্মিত একটি কাঠের সাঁকো উদ্বোধন করেছেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রাশেদ খান মামুন।

রোববার (৩০ আগস্ট) সকালে স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও বাসিন্দাদের উপস্থিতিতে লাল ফিতা কেটে সাঁকোটির উদ্বোধন করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, হোগলপাতি এলাকার খালের ওপর আগে একটি লোহার সেতু ছিল। দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর সেতুটি ভেঙে খালে পড়ে যায়। এতে দুই পাড়ের মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। পরে স্থানীয় বাসিন্দারা নিজেদের অর্থায়নে বিভিন্ন প্রজাতির গাছ সংগ্রহ করে প্রায় ৪০ ফুট দীর্ঘ কাঠের সাঁকোটি নির্মাণ করেন।

30077e66-a9be-47c8-982e-80cf0fa2916a

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা রাশেদ খান মামুন কাঁচি দিয়ে লাল ফিতা কেটে সাঁকোটির উদ্বোধন করছেন। এ সময় তার পেছনে স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও বাসিন্দাদের উপস্থিতি দেখা যায়।

রাশেদ খান মামুন বলেন, ‘স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে গ্রামে গ্রামে ঘুরে বিভিন্ন প্রজাতির গাছ সংগ্রহ করে এবং অর্থ দিয়ে সাঁকোটি নির্মাণ করেছেন। আমিও এতে ৫ হাজার টাকা সহযোগিতা করেছি। এখানে আগে একটি লোহার সেতু ছিল, সেটি ভেঙে খালে পড়ে আছে। আমাদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ভাই এখানে একটি পাকা সেতু নির্মাণের কথা বলেছেন। তাই মানুষের চলাচলের সুবিধার জন্য আপাতত সাময়িকভাবে এই কাঠের সাঁকোটি নির্মাণ করা হয়েছে।’

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর