রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে অবাঞ্ছিত ঘোষণা, উপাচার্যের দফতর ঘেরাও

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০১:৫৯ পিএম

শেয়ার করুন:

ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে অবাঞ্ছিত ঘোষণা, উপাচার্যের দফতর ঘেরাও

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাফিজ আশ্রাফুল হকের পদত্যাগের দাবিতে তাকে বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। শিক্ষা ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা, পক্ষপাতমূলক আচরণ ও সেশনজটের অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে উপাচার্যের দফতর ঘেরাও করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে বিভাগের শিক্ষার্থীরা উপাচার্যের দফতরের সামনে জড়ো হয়ে কর্মসূচি শুরু করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিভাগীয় চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানান।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভাগের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে নানা ধরনের অব্যবস্থাপনা চলছে। এসব সমস্যা সমাধানে বিভাগীয় চেয়ারম্যান কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন। তাদের দাবি, বিভাগে পক্ষপাতমূলক শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে এবং সেশনজটসহ বিভিন্ন সমস্যার জন্য বর্তমান চেয়ারম্যান দায়ী।

6505a884-7e31-4253-8306-1dd91e5fe6c1

শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে এসব সমস্যা সমাধানের চেষ্টা করেও কার্যকর প্রতিকার পাওয়া যায়নি। এ কারণে তারা হাফিজ আশ্রাফুল হককে বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করে তার পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা উপাচার্যের দফতরের সামনে অবস্থান নিয়ে দ্রুত চেয়ারম্যানের পদত্যাগ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে বিভাগের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

ae0c4b20-e60a-4faf-838f-c2064809522a

আন্দোলনরত শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিভাগীয় চেয়ারম্যানের পদত্যাগসহ তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

তবে এসব অভিযোগের বিষয়ে বিভাগীয় চেয়ারম্যান হাফিজ আশ্রাফুল হক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর