রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

চতুর্থ দফায় ৩ ফুট খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

জেলা প্রতিনিধি, রাঙামাটি
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ১২:৫৪ পিএম

শেয়ার করুন:

চতুর্থ দফায় ৩ ফুট খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

কাপ্তাই হ্রদের পানির চাপ কমাতে চতুর্থ দফায় কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে গেট ৩ ফুট করে খুলে দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে গেটগুলো খুলে দেওয়া হয় বলে জানিয়েছেন কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান।

বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক বলেন, ১৬টি স্পিলওয়ে গেট ৩ ফুট করে খোলা হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। বর্তমানে কাপ্তাই হ্রদের পানির স্তর ১০৬ দশমিক ২২ ফুট। পানির স্তর আর বাড়ছে না, স্থিতিশীল রয়েছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টা ২০ মিনিটে কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে গেট প্রথমে ৬ ইঞ্চি খোলা হয়। রাত সাড়ে ১০টার দিকে তা আরও ১ ফুট বাড়ানো হয়। এরপর রোববার সকাল ৬টা ৪৫ মিনিটে গেটগুলো আরও ১ ফুট বাড়িয়ে ২ ফুট এবং সকাল ১০টার দিকে আরও ১ ফুট বাড়িয়ে ৩ ফুট পর্যন্ত খোলা হয়।

বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটির পাঁচটি ইউনিট থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর