রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় গোসলখানায় ঢুকে বাকপ্রতিবন্ধীকে ধর্ষণ, আসামি পলাতক

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৬:০১ এএম

শেয়ার করুন:

নেত্রকোনায় গোসলখানায় ঢুকে বাক্‌প্রতিবন্ধীকে ধর্ষণ, আসামি পলাতক
কেন্দুয়া থানা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ১৭ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত তফাজ্জল হোসেন (১৯) পলাতক রয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে ভুক্তভোগী কিশোরীর ভাবী বাদী হয়ে কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে ভুক্তভোগী কিশোরী নিজ বাড়ির গোসলখানায় গোসল করছিল। এ সময় পরিবারের সদস্য ও আশপাশের লোকজনের অগোচরে অভিযুক্ত ব্যক্তি গোসলখানায় প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

ওই সময় কিশোরীর চেঁচামেচি শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে গেলে অভিযুক্ত ব্যক্তি দৌড়ে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় কয়েকজন মাতব্বর ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেন বলে অভিযোগ রয়েছে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী কিশোরীকে থানায় নিয়ে আসে।

কেন্দুয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম শনিবার সন্ধ্যায় বলেন, ‘ঘটনা জানতে পেরে ভুক্তভোগীকে থানায় নিয়ে আসি। এরপর ভুক্তভোগীর ভাবী বাদী হয়ে ধর্ষণের মামলা করেন। ’

তিনি বলেন, ‘মামলার পরবর্তী কার্যক্রম চলছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।’

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর