প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের পটুয়াখালীর দশমিনা উপজেলায় সফরের গাড়িবহরের সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনায় গণঅধিকার পরিষদের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দশমিনা-গলাচিপা মহাসড়কের আরজবেগী ও কাপুরিয়া কাচারির মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- দশমিনার বাঁশবাড়িয়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজ, সাবেক আহ্বায়ক সোহরাব সিকদার, সবুজ, হেলাল ও রাকিব।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের পটুয়াখালীর দশমিনা উপজেলায় সফরের গাড়িবহরের একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় পেছনে থাকা আরও ২-৩টি মোটরসাইকেলও পরপর পড়ে দুর্ঘটনার শিকার হয়। এতে বাঁশবাড়িয়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের পাঁচজন নেতাকর্মী আহত হন।
পরে স্থানীয়রা আহতদের দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহতদের মধ্যে মাহফুজের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান।
প্রতিনিধি/এলএ




