রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

ফতুল্লায় মোহাম্মদ আলী মেম্বার গ্রেফতার

জেলা প্রতিনিধি, ফতুল্লা 
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ১০:৪১ পিএম

শেয়ার করুন:

ফতুল্লায় মোহাম্মদ আলী মেম্বার গ্রেফতার

নারায়ণগঞ্জ ফতুল্লা বক্তাবলীতে মোহাম্মদ আলী মেম্বারকে বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

২৯ (আগস্ট) সন্ধ্যায় ধর্মগঞ্জ এলাকা থেকে বক্তাবলী ইউনিয়নের সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী কে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদ আলী বক্তাবলীর প্রতাবনগর (আনন্দ বাজার) এলাকার মৃত সিরাজ উদ্দিন বেপারীর ছেলে। তিনি বক্তাবলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এস আই ) মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, মোহাম্মদ আলীর বিরুদ্ধে ফতুল্লা ও কেরানীগঞ্জ থানায় বৈষম্য বিরোধী একাধিক মামলা রয়েছে। ফতুল্লা মডেল থানার বৈষম্যবিরোধী আন্দোলনে একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিষয়ে আরও তথ্য যাচাই করা হচ্ছে ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর