শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ঢাকা

নাজিরপুরে ডাকাতির প্রস্তুতির অভিযোগ, জনতার হাতে আটক ২

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০৬:১৯ পিএম

শেয়ার করুন:

নাজিরপুরে ডাকাতির প্রস্তুতির অভিযোগ, জনতার হাতে আটক ২

পিরোজপুরের নাজিরপুরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।

শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন বাগেরহাটের কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামের গফফার শেখের ছেলে নাদিম শেখ (৩২) এবং পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মাহতাব শেখের ছেলে জাকারিয়া শেখ (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, নাদিম শেখের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৯টি মামলা রয়েছে। এর মধ্যে ছয়টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। জাকারিয়া শেখের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

31e1bf20-ca3f-49db-973a-88675ebae0bb

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রামনগর এলাকায় স্থানীয় রেজাউল শেখের একটি বাগানে শুক্রবার রাত থেকে ৬-৭ জনের একটি দল অবস্থান করছিল। তারা সেখানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশের দাবি।

শনিবার সকালে রামনগর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় স্থানীয় লোকজন নাদিম ও জাকারিয়াকে ঘেরাও করেন। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল ও একটি রামদা উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে ধারালো অস্ত্রসহ হেফাজতে নেয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বোরখা, একটি টি-শার্ট ও একটি লুঙ্গিও উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ডাকাতির প্রস্তুতির সময় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের সঙ্গে আরও সদস্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর