শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ঢাকা

ফতুল্লায় ৩৬ বোতল স্কাফসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা 
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০৬:০৭ পিএম

শেয়ার করুন:

ফতুল্লায় ৩৬ বোতল স্কাফসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

কুতুবপুরের নুরবাগ এলাকা থেকে নিষিদ্ধ ৩৬ বোতল ফেনসিডিল ও একাধিক মামলার আসামিকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ। 

শনিবার (২৯ আগস্ট) রাত ১টার সময় কুতুবপুর নুর বাগ‌ এলাকায় ফতুল্লা মডেল থানার একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে ৩৬ বোতল নেশা জাত দ্রব্য ইস্কাফ (ESkuf) সিরাপ সহ মো. মারুফ শাহারিয়ার (২৫) নামে এক চিহ্নিত মাদক কারবারি কে গ্রেফতার করেন ।

ফতুল্লা থানাধীন উত্তর দেল পাড়া ক্যানেল পাড় স্বপ্নীল সিটি এলাকার জনৈক আবদুল আউয়াল বিপ্লবের সীমানা প্রাচীরের পাশের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে অভিযানিক দল গঠন করা হয়। 

পরবর্তীতে এসআই (নিঃ) মো. ওয়াসিম খাঁনের নেতৃত্বে দেলপাড়া বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ স্বপ্নীল সিটি সংলগ্ন রাস্তার ওপর অভিযান চালিয়ে মারুফ শাহরিয়ারকে আটক করে। 
এ সময় তার সাথে থাকা ৩৬ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করে জব্দ তালিকাভুক্ত করা হয়।

​গ্রেফতারকৃত মারুফ শাহরিয়ার শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন বিলাশপুর বেপারী বাড়ির, মো. মোবারক হোসেন এর ছেলে। সে বর্তমানে ফতুল্লা থানার নুর বাগ এলাকার রহমত উল্লাহ আজমের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

​ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির পিসিপিআর (পূর্ববর্তী অপরাধের রেকর্ড) যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

​এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জানান, আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং মাদকসহ যে-কোনো ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর