শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ঢাকা

কুমিল্লায় ৪ শতাধিক শিশুকে বিনা মূল্যে সুন্নতে খতনা করাল জামায়াত

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০৪:১৩ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় ৪ শতাধিক শিশুকে বিনা মূল্যে সুন্নতে খতনা করাল জামায়াত

কুমিল্লার লাকসামে চার শতাধিক শিশুকে বিনা মূল্যে সুন্নতে খতনা করিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী লাকসাম পাইলট সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

আয়োজকেরা জানান, চিকিৎসক ডা. তারেকুল ইসলামের নেতৃত্বে ১২৩টি বুথে অর্ধশত অভিজ্ঞ টেকনিশিয়ান ডিজিটাল ডিভাইসের মাধ্যমে শিশুদের খতনা করেন।

da247e4b-1028-4b75-ae27-2db91573d03b

লাকসাম পৌরসভা নির্বাচনে জামায়াত-সমর্থিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজনের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।

লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ শহীদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি এ কে এম শাহআলম, সেক্রেটারি মাওলানা সাহাবুদ্দিন হায়দার এবং পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. নুরে আলম।

eaf3fc63-9f92-470f-a5ea-029f5d4cf917

এ সময় কাউন্সিলর প্রার্থী মাওলানা আবু জাফর সালেহ, মো. সাইফুল ইসলাম খোকন, জাহাঙ্গীর আলম, আকবর হোসেন মোল্লা, মো. মমিন মাওলা, আবুবকর জাহিদ, লোকমান হোসেন, ফরিদ উদ্দিন ছিদ্দিকীসহ নয়টি ওয়ার্ডের আমির-সেক্রেটারি এবং বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা বলেন, দিনব্যাপী এ কর্মসূচিতে শিশুদের অভিভাবক ও বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল। তাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সুন্নতে খতনা কার্যক্রম শেষ হয়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর