শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ঢাকা

প্রেমে ব্যর্থ হয়ে দুধ দিয়ে যুবকের গোসল

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ১০:৩৯ পিএম

শেয়ার করুন:

প্রেমে ব্যর্থ হয়ে দুধ দিয়ে যুবকের গোসল
দুধ দিয়ে গোসল করছেন তারিকুল ইসলাম। ছবি: ঢাকা মেইল

প্রেমে ব্যর্থ হয়ে দুধ দিয়ে গোসল করে সেই সম্পর্ক থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন তারিকুল ইসলাম (২৫) নামে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার এক যুবক। 

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার বিলের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তারিকুল একই উপজেলার শালুকডুবি গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে তারিকুল ইসলাম বিলের ঘাট এলাকায় গিয়ে দুধ দিয়ে গোসল করেন। এ সময় বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। একপর্যায়ে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে। 

তারিকুল ইসলাম জানান, তিনি একসময় একজনকে ভালোবেসেছিলেন। সেই ভালোবাসার সম্পর্ক ঘিরে তার জীবনে নানা হতাশা ও কষ্ট তৈরি হয়েছে। একপর্যায়ে তিনি ওই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের প্রতীকী প্রকাশ হিসেবেই দুধ দিয়ে গোসল করেছেন বলে জানান তিনি। 

তিনি আরও বলেন, আমি এক বেঈমানকে ভালোবেসেছিলাম। তাকে ভালোবেসে আমার জীবনটা শেষ হয়ে গেছে। অনেক কষ্ট পেয়েছি। তাই আজ দুধ দিয়ে গোসল করে সেই ভালোবাসা থেকে সরে আসছি। আমি আর ওই সম্পর্কের মধ্যে থাকতে চাই না। ভালোবাসার পেছনে না ছুটে ভালো পথে ফিরে আসতে চাই।

তারিকুলের ভাষ্য, দুধ দিয়ে গোসলের মাধ্যমে তিনি মূলত অতীতের প্রেমের সম্পর্ককে বিদায় জানিয়ে নতুন জীবনে ফেরার প্রতীকী ঘোষণা দিয়েছেন।

স্থানীয়দের কেউ কেউ জানান, প্রেমে ব্যর্থ হয়ে অনেকে হতাশায় ভেঙে পড়েন। তবে তারিকুলের এই আয়োজন ছিল সম্পূর্ণ ভিন্নধর্মী। দুধ দিয়ে গোসল করে তিনি নিজের অনুভূতি ও সিদ্ধান্তকে প্রকাশ্যে তুলে ধরেছেন। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর