শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় শিক্ষকসহ ২ মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ০৬:৫২ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় শিক্ষকসহ ২ মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আবু সালেম (৪০) নামে এক স্কুলশিক্ষক ও সাদুল্লাপুরের মিঠু মিয়া(৫০) নামের এক পান দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (২৮ আগস্ট) কাটাখালীর সাপগাছি-হাতিয়াদহ এলাকা ও দামোদরপুরের মধ্য ভাঙ্গামোড় নামকস্থানে পৃথক এ ঘটনা ঘটে।

মৃত্যু আবু সালেম স্থানীয় ইউনিক ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং মিঠু মিয়া কান্তনগর বাজারে পানের দোকানে ব্যবসা করতেন।

স্থানীয়রা জানায়, শুক্রবার একটি কলাবাগানের গাছের সঙ্গে আবু সালেমের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

অন্যদিকে স্বজনরা বলছেন, স্ত্রীর সঙ্গে অভিমান করে মিঠু মিয়া বিষপান করেন। স্বজনরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যায়। শুক্রবার বিকেলের দিকে তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক স্কুলশিক্ষক আবু সালেমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর