শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ১০:৫৮ এএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২

সিরাজগঞ্জ সদর উপজেলার আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) ভোরে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের বহুতি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের ঠাকুর হাওলদার এবং কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের সিএনজিচালক আশিক আহমেদ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ঠাকুর হাওলদার ও তার ছেলে বিষ্ণু হাওলদার ভদ্রঘাট বাজার থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে শহরের দিকে যাচ্ছিলেন। বহুতি বটতলা এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি ট্রাক সিএনজিটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক আশিক আহমেদ ও যাত্রী ঠাকুর হাওলদার নিহত হন।

স্থানীয় লোকজন আহত বিষ্ণু হাওলদারকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে নিহতদের স্বজনেরা ঘটনাস্থলে এসে মরদেহ দুটি বাড়িতে নিয়ে যান।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতদের স্বজনেরা মরদেহ দুটি নিয়ে গেছেন। আহত বিষ্ণু হাওলদার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর