শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ঢাকা

কক্সবাজারে হোটেল বারে ছুরিকাঘাতে যুবক খুন

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ০৯:২৯ এএম

শেয়ার করুন:

কক্সবাজারে হোটেল বারে ছুরিকাঘাতে যুবক খুন
নিহত নাজিবুল হক রাশেদ (২৮)।

কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে নাজিবুল হক রাশেদ (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সোলাইমান নামে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের রেনেসাঁ হোটেলের দোতলায় অবস্থিত বারে এ ঘটনা ঘটে। নিহত রাশেদ শহরের নুনিয়ারছড়া এলাকার বাসিন্দা। ঘটনার পর তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ ও বার কর্তৃপক্ষের ভাষ্য, বৃহস্পতিবার রাতে রাশেদসহ কয়েকজন যুবক রেনেসাঁ হোটেলের বারে বসে মদ পান করছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে বিরোধ তীব্র হলে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

images

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, হাতাহাতির ঘটনায় বাইরে থেকে দুজনকে ডেকে আনা হয়। তাদের একজন ছিলেন রাশেদ। পরে বারে থাকা লোকজনের সঙ্গে তাদেরও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে রাশেদের ওপর হামলা চালানো হয়। তার পেট ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ঘটনার পর বারের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে। একইসঙ্গে বারের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

0217202520252882267b3fda8049df

পুলিশ জানায়, আলামত সংগ্রহ ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বারটি বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে বারের নিরাপত্তাব্যবস্থা ও প্রবেশ নিয়ন্ত্রণ নিয়েও তদন্ত করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান আরও জানান, রেনেসাঁ হোটেলের বারে অনুমোদনহীন ব্যক্তিদের কাছেও মদ বিক্রি করা হচ্ছিল। বিষয়টিও তদন্তের আওতায় নেওয়া হয়েছে।

untitled-1-copy-20260828083658

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনার পর রাতেই সোলাইমান নামে একজনকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও বারে কর্মরত ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর