শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ঢাকা

গোয়ালঘরে দুর্বুত্তদের আগুন, দগ্ধ বিএনপি নেতা

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ১০:৪৭ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে গোয়ালঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, অগ্নিদগ্ধ বিএনপি নেতা

গাজীপুরের কাপাসিয়া থানার তরগা ইউনিয়ন দেওনা গ্রামে এক বিএনপি নেতার গোয়াল ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় আগুনে স্থানীয় বিএনপি নেতা কবির হোসেন ও কয়েকটি গরু অগ্নিদগ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় কবির হোসেনকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী কবির হোসেন দেওনা গ্রামের আজিম উদ্দিন সিকদারের ছেলে। তিনি উপজেলার  তরগাও ইউনিয়ন বিএনপি নেতা বলে জানা গেছে।

অগ্নিদগ্ধ কবির হোসেনের ভগিনীপতি আতাউর রহমান বলেন, গেল বুধবার রাতে কবির হোসেন তার গোয়ালঘর স্বাভাবিক দেখেই ঘুমাতে যান। গভীর রাতে আওয়াজ শুনে বাইরে বের হয়ে বাড়ি সংলগ্ন গোয়ালঘরে আগুন দেখতে পান তিনি। এসময় দৌড়ে গোয়ালঘরে গিয়ে গরুর রশি খুলে কয়েকটি গরু বের করতে পারলেও গুরুতরভাবে অগ্নিদগ্ধ হন তিনি। এসময় গোয়ালঘরে একটি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায় এবং কয়েকটি অগ্নিদগ্ধ হয়। পরে স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ নাছির আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার কোনো লিখিত অভিযোগ দেয়নি। কে বা কারা আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর