বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ঢাকা

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার 

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৮:৫৩ পিএম

শেয়ার করুন:

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার 

কক্সবাজারের টেকনাফে ১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায়  এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন, টেকনাফের সাবরাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকার জাফর আলম (৫৫) এবং একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের করাচিপাড়া এলাকার মো. তারেক (১৯)।

র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে র‌্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি দল নিয়মিত টহল ডিউটির অংশ হিসেবে টেকনাফ-কক্সবাজার সড়কে টেকনাফ ক্যাম্পের প্রধান ফটকের সামনে চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যানকে থামার সংকেত দেওয়া হয়। পরে গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও পিকআপে তল্লাশি চালিয়ে চালকের আসনের পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে পিকআপে থাকা জাফর আলম ও মো. তারেককে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান , গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া শেষে উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর