বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ঢাকা

টাঙ্গাইলে পুকুরে সাঁতার কাটতে গিয়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল 
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৮:৫০ পিএম

শেয়ার করুন:

টাঙ্গাইলে পুকুরে সাঁতার কাটতে গিয়ে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি। ছবি: ঢাকা মেইল

টাঙ্গাইলের কালিহাতীতে পুকুরে সাঁতার কাটতে গিয়ে আশিক(১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার বল্লা করোনেশন স্কুল অ্যান্ড কলেজের পুকুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার প্রায় ৩ ঘণ্টা পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

আশিক কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বাসিন্দা মাইদুল ইসলামের ছেলে। তার বাবা পরিবার নিয়ে উপজেলার বল্লা পশ্চিমপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বল্লা করোনেশন স্কুল অ্যান্ড কলেজের পুকুরে সাঁতার কাটতে নামে আশিক। একপর্যায়ে সে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে প্রায় ৩ ঘণ্টা অভিযানের পর পুকুর থেকে আশিকের মরদেহ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় আশিকের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আসাদ জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর