সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা বাজারে অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার জামিরতা বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সরকারি খাস জমির দখল করে অবৈধ ভ্রাম্যমাণ দোকান, পাকা, আধাপাকা, কাঁচা ও সড়কের ভেতরে তৈরিকৃত সানসাইটগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।
শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি (এ্যাসিল্যাণ্ড) মো. ফরিদুল ইসলাম বলেন, জামিরতা বাজারে সরকারি খাস জমি দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে যানজট সৃষ্টি করায় বাজারের দুইপাশে থাকা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।’ এতে প্রায় অর্ধ শতাধিক ছোট ও বড় দোকান গুড়িয়ে দেওয়া হয়।
প্রতিনিধি/এজে




