বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ঢাকা

আশুগঞ্জে ৩৮ মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৭:৫২ পিএম

শেয়ার করুন:

আশুগঞ্জে ৩৮ মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার
গ্রেফতার রাসেল। ছবি: ঢাকা মেইল

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে হত্যা, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র ও বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে ৩৮টি মামলার আসামি রাসেলকে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকাল ৫টার দিকে জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেফতার রাসেল উপজেলার  চরচারতলা ইউনিয়নের চরচারতলা গ্রামের আব্দুল জলিলের ছেলে।

পুলিশের মিডিয়া উইং সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গোপন সংবাদে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল সোনারামপুর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে সোনারামপুরের ‘লা ভিডা হাসপাতাল’-এর পেছন থেকে রাসেলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫১টি ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রাসেলের বিরুদ্ধে আশুগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মোট ৩৮টি মামলা রয়েছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম শফিকুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার রাসেল দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর