বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ঢাকা

মোটরসাইকেল চালানো নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১২

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৫:২২ পিএম

শেয়ার করুন:

মোটরসাইকেল চালানো নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১২
দুই পক্ষের সংঘর্ষ। ছবি: ঢাকা মেইল

মাদারীপুরে উচ্চৈশব্দে মোটরসাইকেল চালানো নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১২ জন। 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজৈর পৌরসভার পূর্ব স্বরমঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পূর্ব স্বরমঙ্গল গ্রামের রিমান খালাসি তার বন্ধুদের কয়েকটি মোটরসাইকেলযোগে বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে। বন্ধুদের নিয়ে উচ্চৈশব্দে মোটরসাইকেল চালানোর কারণে প্রতিবাদ করেন কুসু ও তার লোকজন। এ সময় কুসু ও রিমানের সাথে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। 

এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয়পক্ষের ইয়ার আলী ও আক্কাসসহ অন্তত ১২ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। অবস্থা আশঙ্কজনক হওয়ায় উন্নত চিকিৎসার ইয়ার আলী ও সজিব হোসেন নামে দুজনকে পাঠানো হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর