বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ঢাকা

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত, হাসপাতালে এক

জেলা প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ১১:০২ এএম

শেয়ার করুন:

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত, হাসপাতালে এক
গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত

পাবনা সদর উপজেলার ভাড়ারা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে কুতুব বিশ্বাস (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আব্দুর রহমান (১২) নামের আরেকজন গুরুতর আহত হয়েছেন। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার ভাড়ারা ইউনিয়নের মহাদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কুতুব বিশ্বাস মহাদেবপুর গ্রামের সিফাত বিশ্বাসের ছেলে এবং পাবনার সিদ্দিক মেমোরিয়াল স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী। আর আহত আব্দুর রহমান একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে এবং পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসার ৭ম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে তারা পাশের সেউলি বাজার থেকে বাড়ি ফিরছিল। এসময় পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই কুতুব বিশ্বাস মারা যায় এবং আব্দুর রহমান গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এবিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর